কালুয়া'স হোমস
কালু’স হোমস প্রতিষ্ঠিত হয়েছিল ১০ নভেম্বর, ২০১৭ সালে। দীর্ঘ ৮.৫ বছরেরও বেশি সময় ধরে আমরা পরিত্যক্ত, অসুস্থ এবং আহত প্রাণীদের উদ্ধার, চিকিৎসা এবং সুরক্ষা দিয়ে আসছি। এ পর্যন্ত আমরা ২০,০০০-এরও বেশি প্রাণীকে সহায়তা করেছি— যার মধ্যে রয়েছে কুকুর, বিড়াল, ঘোড়া, বেজি, খরগোশ, শেয়াল, পাখি এবং আরও অনেক প্রজাতির প্রাণী।
বর্তমানে আমাদের আশ্রয়ে আছে: ১৩৫টি কুকুর এবং ৭০টি বিড়াল ।
এই অবলা প্রাণীগুলো সম্পূর্ণভাবে আমাদের ওপর নির্ভরশীল। আমাদের আশ্রয়স্থলটি বন্ধ হয়ে গেলে তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। তাই এই অবলা প্রাণীদের বাঁচাতে এগিয়ে আসুন আর আমাদের সহায়তা করুন। আমাদের বিভিন্ন ভাবে সহায়তা করতে পারবেনঃ- যেমনঃ এককালীন, মাসিক, স্পন্সর, শেল্টার নির্মাণে জিনিসপত্র দিয়ে ।